হোম  |  পরিচিতি  |  প্রকল্প নির্বাচন পদ্ধতি  |  আবেদনপত্রের অবস্থান  |চিত্র  |  কর্মশালা ও কার্যক্রম  |  নিউজ লেটার  |  আই/সিএফ সম্পর্কিত বিবিধ প্রশ্ন  |  যোগাযোগ  |  ফান্ড ম্যনেজার

কলকাতা আরবান সার্ভিসেস ফর দ্য পুওর বা কে ইউ এস পি, পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তর কর্তৃক রূপায়িত এবং বৃটিশ সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশানাল ডেভেলপমেন্ট (ডি আই এফ ডি)এর আর্থিক অনুদানে পুষ্ট এক বহুমুখী নগর সংস্কার কর্মসূচি। বৃহত্তর কলকাতার(কলকাতা মেট্রোপলিটন এরিয়া বা কে এম এ ) মধ্যে অবস্থিত, কলকাতা পৌরনিগম বাদে বাকি ৩৮ টি পৌরসভা ও ২ টি পৌর নিগম কে প্রাথমিক ভাবে এই কর্মসূচির আওতায় আনা হয়েছিল।এই উদ্যোগের জন্য মোট বরাদ্দ ৭৪০ কোটি টাকা এবং এর কার্যকালের মেয়াদ স্থির হয়েছে ৮ বছর, ২০০৩-২০১১ পর্যন্ত।(পরবর্তী কালে সমগ্র পশ্চিমবঙ্গের ১২৬ টি পৌরএলাকা কে এর অর্ন্তভুক্ত করা হয়; অবশ্যই কলকাতা পৌরনিগম বাদে।)

এই কর্মসূচির লক্ষ্য শহরাঞ্চলের পরিকল্পনা ও পরিচালন ব্যবস্থাপনার উন্নতি,নাগরিক পরিষেবা গ্রহণে সুযোগের সম্প্রসারণ ও দারিদ্র শ্রেণীর আর্থিক উন্নতি।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তরের অধীনে চেঞ্জ ম্যানেজমেন্ট ইউনিট(সি এম ইউ)নামে একটি নথিভুক্ত সমিতি গড়ে তোলা হয়েছে এবং তারা এই প্রকল্পের কার্যসূচি রূপায়নের দিকটি সামগ্রিক ভাবে পর্যবেক্ষণ করছে।একজন অভিজ্ঞ প্রশাসক,এই সমিতির জন্য বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দলকে পরিচালনা করছেন।

কে ইউ এস পি এবং ইনোভেটিভ/চ্যালেঞ্জ ফান্ড

কে ইউ এস পি কর্মসূচির একটি মূল উদ্দেশ্য হল সেই সকল নাগরিক গোষ্ঠী গুলিকে সাহায্য করা যাদের উদ্ভাবনা প্রসূত নিত্যনতুন দিগনির্দেশক কাজ গোটা সমাজব্যবস্থার উপর এবং প্রধানত সমাজের সব থেকে গরীব ও অবহেলিত মানুষের উপর সদর্থক প্রভাব ফেলতে পারে।এই ইচ্ছা নিয়েই কে ইউ এস পি ২০০৫ সালে ইনোভেটিভ/চ্যালেঞ্জ ফান্ড টি গঠনের সিদ্ধান্ত নেয় এবং সেই উদ্দেশ্যে গোটা কর্মসূচির বরাদ্দ থেকে প্রকল্প চলাকালীন বার্ষিক ৩.৫ কোটি টাকা নির্দিষ্ট করা হয়েছে।(কে ইউ এস পি কর্মসূচির সমগ্র সময়সীমায় ইনোভেটিভ/ফান্ডের জন্য ২৪.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।)

উল্লেখ করা যেতে পারে যে, এই ফান্ডের সাফল্যে উতসাহিত হয়ে মুম্বাইয়ের জামসেটজী টাটা ট্রাস্ট ৩ বছরের জন্য প্রাথমিক ভাবে ৫. ৪ কোটি টাকার অনুদান দিতে সম্মত হয়েছেন (২০০৯-২০১২)।

ইনোভেটিভ/চ্যালেঞ্জ ফান্ডের উদ্দেশ্য

  • কমিউনিটি বেসড অর্গানাইজেশন(সি. বি. ও), নন-গর্ভনমেন্ট অর্গানাইজেশন(এন. জি. ও)গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান,বেসরকারি সংস্থা ইত্যাদিকে শহর পরিচালনব্যবস্থার আওতাধীন বিস্তীর্ণ এলাকায় উদ্যোগ গ্রহণে সহায়তা করা।
  • ফান্ড নির্দিষ্ট বিষয় গুলির অন্তর্গত নতুন নতুন উদ্ভাবনী ও সফল প্রয়োগ কৌশল কে উতসাহ দান ও অর্থ সহায়তা করা এবং এই সব বিষয়ে আগত প্রতিটি প্রকল্প কে কেবলমাত্র গুনাগুণের ভিত্তিতে যাচাই করা।
  • এই ফান্ড থেকে আর্থিক সহায়তা লাভের জন্য প্রতিযোগীতার পরিবেশ গড়ে তোলা।
সাফল্যের কাহিনী:
আরবান স্পেস এওয়ার্ড

শ্রী ভরত চন্দ্র সাহা, প্রকল্প অধিকর্তা ইনোভেটিভ চ্যালেঞ্জ ফান্ড, গৃহ ও নগর দারিদ্র দূরীকরণ মন্ত্রকের মাননীয়া মন্ত্রী শ্রীমতি শেলজা কুমারীর কাছ থেকে পুরস্কার টি গ্রহণ...

ক্রমশ...
 
Untitled Document
© 2008 Innovative/Challenge Fund. All Rights Reserved. Terms of Use. Privacy Policy.
Website Design : Informiv