ইনোভেটিভ/ চ্যালেঞ্জ ফান্ডের অধীনে প্রজেক্ট সিলেকশন কমিটি মিটিং
বিষয়ঃ ইনোভেটিভ/ চ্যালেঞ্জ ফান্ডের অধীনে ২০তম প্রজেক্ট সিলেকশন কমিটি মিটিং
২০১১সালের ২০শে জানুয়ারী বিকাল ৪টেতে ইলগাস সভাগৃহে ইনোভেটিভ/চ্যালেঞ্জ ফান্ডের অধীনে ২০তম প্রজেক্ট সিলেকশন কমিটি মিটিং অনুষ্ঠিত হয়। ফান্ড ম্যানেজারের পক্ষ থেকে প্রজেক্ট সিলেকশন কমিটির সামনে পাঁচটি প্রকল্প পেশ করা হয়; কমিটির বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য। বাজেটের পরিবর্তন সহ দুটি প্রকল্প কমিটির অনুমোদন পায়। দুটি প্রকল্পকে প্রয়োজনীয় পরিবর্তন করতে বলা হয় এবং একটি প্রকল্প জামসেটজী টাটা ট্রাস্টের প্রতিনিধি শ্রীমতি সোমা সেনগুপ্তের সিদ্ধান্তের ভিত্তিতে বাদ দেওয়া হয়।
অনুমোদিত সকল প্রকল্পগুলিকেই জামসেটজী টাটা ট্রাস্টের আর্থিক অনুদান দেওয়া হবে। জেটিটি-এর শর্ত অনুযায়ী প্রত্যেকটি প্রকল্পই দুই বছরের অনুমোদন পাবে।
যে সকল প্রতিনিধি এই দিনের সভায় উপস্থিত ছিলেন
| শ্রী ভরত চন্দ্র সাহা, আই-এ-এস |
প্রকল্পের নির্দেশক, চেঞ্জ ম্যানেজমেন্ট ইউনিট |
| শ্রী শান্তনু মুখার্জী |
প্রকল্পের ব্যবস্থাপক, চেঞ্জ ম্যানেজমেন্ট ইউনিট |
| শ্রী সাগর চক্রবর্তী |
সহ নির্দেশক, ডি-এল-বি |
| শ্রীমতি সোমা সেনগুপ্ত |
জামসেটজী টাটা ট্রাস্টের প্রতিনিধি |
| ডঃ শিবানী গোস্বামী |
স্বাস্থ্য বিশেষজ্ঞ, সুডা |
| শ্রী গৌতম পাল |
উপদেষ্টা এস-জে-এস-আর-ওয়াই, সুডা |
| শ্রী সৈকত সেনগুপ্ত |
অর্থনীতিবিদ, চেঞ্জ ম্যানেজমেন্ট ইউনিট |
| মধুমিতা দাস |
পভার্টি কনসালটেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট ইউনিট |
| ফান্ড ম্যানেজার টিম |

| ক্রমিক সংখ্যা |
আবেদনকারী- প্রকল্পের বিষয় |
কমিটির সিদ্ধান্ত |
| ১। |
বেহালা কীর্তিকা
‘ফ্রী অফ ভায়োলেন্স এগেনস্ট ওম্যেন’ সরাসরি পরিষেবা, জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে নারীদের জন্য হিংসা মুক্ত পরিবেশ গড়ে তোলা। |
বাজেটের পরিবর্তনসহ কমিটির অনুমোদন পেল। |
পৌরসভাঃ বজবজ পুরসভার বাছাই করা দশটি ওয়ার্ড
সুনিদির্ষ্ট জনসংখ্যাঃ পুরসভার সদস্যরা
সমষ্টি উন্নয়ন সমিতির ১২জন
নির্যাতনের শিকার মহিলারা(পুরসভার সব কটি ওয়ার্ড)
প্রকল্পে কি কি করা হবে
- প্রকল্প শুরুর আগেই বেসলাইন সার্ভের মাধ্যমে অসহায় নারীদের ও তাদের অসহায়তার সণাক্তকরণ।
- এই প্রকল্পটি কার্যকর হলে যে ধরণের পরিবর্তন আশা করা হচ্ছে এন্ডলাইন সার্ভেতে তাই তুলে ধরা।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে নিয়ে একটি আনুষ্ঠানিক উদ্দ্বোধন করা।
- সমষ্ঠি উন্নয়ন সমিতির মহিলাদের নিয়ে একটি আনুষ্ঠানিক সভা করা।
- ওয়ার্ড কমিটির সদস্য ও পুরভার সদস্যদের নিয়ে দুটি কর্মশালার পরিচালনা।
- বারোজন সিডিএস সদস্যকে নিয়ে ২টি ৩দিনের ট্রেনিং-অফ- টীচারস ও ৪টি ১দিনের ট্রেনিং-অফ- টীচারস-এর আয়োজন করা হবে।
- স্থানীয় তরুণদের নিয়ে গঠিত ক্লাবগুলির সাথে অন্ততপক্ষে চারটি সভা করা হবে।
- প্রকল্পের জন্য নির্দিষ্ট কমিউনিটিগুলির সাথে ২০টি সচেতনতা শিবির করা হবে।
- পুরসভার সাথে ২১টি আনুষ্ঠানিক/সাধারণ সভা করা হবে।(প্রথম বছরে ৯টি এবং দ্বিতীয় বছরে ১২টি)।
- সরকারী পরিষেবা প্রদানকারীদের সাথে ৯টি নেটওয়ার্কিং মিট।
- ৬টি পরিদর্শনমূলক ভ্রমণ।
- কাউন্সিলিং কেন্দ্র স্থাপন করা।
- আইন পরিষেবা কেন্দ্র স্থাপন করা।
- আদালতের সাথে সংযুক্ত ঘটনাগুলি নিয়ে বিভিন্নধরণের কাজ করা।
- শিক্ষাসামগ্রী প্রস্তুত করা।
- কেসস্টাডি তৈরি করা। কাজের বিষয়গুলিকে লিপিবদ্ধ করা।
- বারোমাস শেষ হলে মিডটার্ম রিভিউ করা।
- বাইশ মাস শেষ হলে এন্ডটার্ম রিভিউ করা।
মতামত
প্রকল্পটি প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে, তবে বাজেটে কিছু প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। আ্যডমিনিস্ট্রেটিভ কস্ট টোট্যাল বাজেটের ২০শতাংশের বেশী করা যাবেনা।
| ক্রমিক সংখ্যা |
আবেদনকারী- প্রকল্পের বিষয় |
কমিটির সিদ্ধান্ত |
| ২। |
সোস্যাইটি ফর পিপলস আ্যওয়ারনেস
‘মেনস্ট্রিমিং চাইল্ড লেব্যারারস ইন আর্বান এরিয়াস’ |
বাজেটের পরিবর্তনসহ কমিটির অনুমোদন পেল। |
পৌরসভাঃ ব্যারাকপুর ও কামারহাটি পৌরসভা
- সুনিদির্ষ্ট জনসংখ্যাঃ কামারহাটি পুরসভার ১-৭নং ওয়ার্ডের ও ব্যারাকপুর পুরসভার ১৩,১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের ১৪বছরের কমবয়সী শিশুশ্রমিকেরা
- দুটি পুরসভার প্রায় ৩০০জন শিশুশ্রমিক
প্রকল্পে কি কি করা হবে
- বেসলাইন সার্ভে
- শিশুশ্রমিকদের সণাক্তকরে তাদের কেস প্রোফাইল তৈরিকরা।
- শিশুশ্রমের বিষয়গুলিকে চিহ্নিত করার জন্য পুরসভার সাথে নির্দিষ্ট বিষয়গুলি নিয়ে সম্পর্ক স্থাপন।
শিশুদেরকে শ্রমমুক্ত করে শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য কমিউনিটিতে জনসচেতনতা বৃদ্ধি করা।
- প্রকল্পের জন্য সণাক্ত শিশুদেরকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা।
- প্রকল্পটিকে জনমানসে প্রচার ও প্রসার করা।
- এন্ডলাইন সার্ভে।
মতামত
১।প্রকল্পটি প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে, তবে বাজেটে কিছু প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। আ্যডমিনিস্ট্রেটিভ কস্ট টোট্যাল বাজেটের ২০শতাংশের বেশী করা যাবেনা।
২। প্রকল্পের জন্য ব্যবহৃত শিক্ষাসামগ্রী সম্পর্কে আরো স্বচ্ছধারণা দিতে হবে।
| ক্রমিক সংখ্যা |
আবেদনকারী- প্রকল্পের বিষয় |
কমিটির সিদ্ধান্ত |
| ৩। |
হেলথ্ ভিশন এন্ড রিসার্চ(এইচ-ভি-আর)
ইন্টিগ্রেশন অফ আ্যডোলেশন্ট এন্ড ইয়াং পিপলস্ রিপ্রোডাক্টিভ এন্ড সেক্সুয়াল হেলথ্ ইনটু দ্যা মিউনিসিপ্যাল ফেসিলিটিস ইন বারাসাত |
সুডার স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ডি-পি-আর এ প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার পরে প্রকল্পটিকে পরবর্তী পি-এস-সি তে পুনরায় পেশ করা হবে। |
পৌরসভাঃ বারাসাত পৌরসভার দশটি বাছাই করা ওয়ার্ড
সুনিদির্ষ্ট জনসংখ্যাঃ মোট ১৩,৫৪৩জন ১৩-১৯বছরের কিশোর-কিশোরী। যার মধ্যে ১০০০জন বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ে।
প্রকল্পে কি কি করা হবে
- স্থানীয় ক্লাবের সদস্য তরূণদের যোগ্যতা বৃদ্ধি করা।
কমিউনিটিতে জনসচেতনতা বৃদ্ধিকরা।
- কিশোর-কিশোরীদের কাউন্সিলিং করা।
- অসুস্থ কিশোর-কিশোরীদের চিকিৎসা করা।
- বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের শিক্ষাদান করা।
- পুরসভার সদস্যদের প্রকল্প সম্পর্কে অবগত করা।
- পুরসভার স্বাস্থ্যকর্মীদের প্রকল্প সম্পর্কে অবগত করা।
- সকলকে সাথে নিয়ে সভাকরা।
- রেফারেল সার্ভিসেস।
- প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন।
- বেসলাইন সার্ভে।
- নিয়মিত পরিদর্শন করা।
- কাজকে লিপিবদ্ধ করা।
- মিডটার্ম ইভ্যালুয়েশন
- এন্ডটার্ম ইভ্যালুয়েশন
মতামত
সুডার স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ডি-পি-আর এ প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার পরে প্রকল্পটিকে পরবর্তী পি-এস-সি তে পেশ করা হবে।
| ক্রমিক সংখ্যা |
আবেদনকারী- প্রকল্পের বিষয় |
কমিটির সিদ্ধান্ত |
| ৪। |
প্রারম্ভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন |
প্রকল্পটিকে বাতিল করা হল |
পৌরসভাঃ বরানগর
সুনির্দিষ্ট জনসংখ্যাঃ ১৩-১৯ বছরের কিশোর-কিশোরী, বিশেষকরে আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া মেয়েরা।
প্রকল্পে কি কি করা হবে
- সিডিএস এর সঙ্গে সভা করা, ওয়ার্ড কমিটির সদস্য ও স্থানীয় কাউন্সিলারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা।
স্থানীয় তরুণ-তরুণীদের নিয়ে দলগঠন এবং কর্মশালা ও আলচনাসভার মাধ্যমে পুরসভার স্বাস্থ্য কর্মীদের যোগ্যতা বাড়ানো।
- কমিউনিটির মধ্যে অবস্থিত সংগঠন গুলির সাথে বিভিন্ন অনুষ্ঠান করা এবং যৌনস্বাস্থ্যের বিষয়ে মায়েদের প্রশিক্ষিত করা।
- সিডিএস, টিপিও, আর্বান প্ল্যানার এবং হেলথ অফিসারদের সাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা।
- পৌরঅঞ্চলে অবস্থিত উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে এই বিষয়টি নিয়ে অনুষ্ঠান করা।
- স্বাস্থ্যকেন্দ্রের সহায়তা প্রদান - যার মধ্যে বিনা পয়সায় ওষুধ, স্যানিটারি ন্যাপকিন ও রেফারেল সার্ভিস দেওয়া হবে। এরই সাথেসাথে রোগনির্ণয় করা ও কাউন্সিলিং পরিষেবাও দেওয়া হবে।
মতামত
প্রকল্পটিকে বাতিল করা হল।
| ক্রমিক সংখ্যা |
আবেদনকারী- প্রকল্পের বিষয় |
কমিটির সিদ্ধান্ত |
| ৫। |
আ্যসোসিয়েশন ফর ওম্যেন উইথ ডিসেবেলিটিস
‘এনসিওরিং আ্যকশেস টু ইমপ্রুভড আ্যন্ড কোয়ালিটি মিউনিসিপ্যাল সার্ভিসেস বাই ওম্যেন উইথ ডিসেবেলিটিস’ |
বেসলাইন অনুমোদন পেয়েছে।
বেসলাইন সার্ভে শেষ করে আগামী প্রজেক্ট সিলেকশন কমিটি মিটিং এ প্রকল্পটিকে পুনরায় পেশ করা হবে। |
পৌরসভাঃ পুজালি ও বজবজ
সুনির্দিষ্ট জনসংখ্যাঃ প্রত্যক্ষভাবে ২০০-২৫০জন (পরোক্ষভাবে ৮০০-১০০জন)প্রতিবন্ধকতাযুক্ত তরুণী ও মহিলা।
প্রকল্পে কি কি করা হবে
প্রতিবন্ধকতাযুক্ত মহিলাদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার প্রশিক্ষিণ।
- কমিউনিটিতে সচেতনতার অনুষ্ঠান।
- শিক্ষাসামগ্রী তৈরি করা, তথ্য সরাবরাহকেন্দ্র তৈরি করা।
- এন্ডলাইন সার্ভে।
- পুরসবাহ্র সদস্যদের নিয়ে সচেতনতার অনুষ্ঠান যার মধ্যে পৌরপ্রধান, টিপিও, আর্বান প্ল্যানার এবং সিডিএস এর সদস্যারা উপস্থিত থাকবেন।
- প্রকল্প থেকে শিক্ষণীয় সমস্ত বিষয়গুলিকে সিডিএস এবং প্রকল্পের উপভোক্তাদের সাথে ভাগ করে নেওয়া ও প্রকল্পটি তাদের হাতে তুলে দেওয়া।
মতামত
- বেসলাইন অনুমোদন পেল। বেসলাইন শেষ করার পর বেসলাইন থেকে যা নির্গত হবে তার উপরেই প্রকল্পের কাজের পুর্নগঠন করা হবে।
- বেসলাইন শেষ হবার পর পরবর্তী প্রজেক্ট সিলেকশন কমিটি মিটিং এ প্রকল্পটিকে পুনরায় পেশ করা হবে।
২০তম প্রজেক্ট সিলেকশন কমিটি মিটিং এর সারাংশ
| ক্রমিক সংখ্যা |
অনুমোদন পেল |
ধরেরাখা হল |
বাতিল করা হল |
| ১। |
বেহালা কীর্তিকা
(বাজেটের পরিবর্তন করতে হবে) |
|
|
| ২। |
সোস্যাইটি ফর পিপলস আ্যওয়ারনেস
(বাজেটের পরিবর্তন করতে হবে) |
|
|
| ৩। |
|
হেলথ্ ভিশন এন্ড রিসার্চ(এইচ-ভি-আর)
(পরবর্তী পিএসসি তে পুনরায় পেশ করা হবে) |
|
| ৪। |
|
আ্যসোসিয়েশন ফর ওম্যেন উইঠ ডিসেবেলিটিস(এ ডব্লু ডব্লু ডি)
(পরবর্তী পিএসসি তে পুনরায় পেশ করা হবে) |
|
| ৫। |
|
|
প্রারম্ভ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন |